০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহিদ মিয়ার মৃত্যুতে মিজানুর রহমান চৌধুরীর শোক
- Update Time : ০২:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহিদ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারা আসনে বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান।
বুধবার (৯ ডিসেম্বর ) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় মিজান চৌধুরী বলেন, জাহিদ মিয়া ছিলেন এলাকার একজন শালিশ ও সামাজিক ব্যক্তিত্ব।
তার মৃত্যুতে এলাকাবাসী একজন শালিশ ও সামাজিক ব্যক্তিকে হারালো। মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমীন। প্রেস বিজ্ঞপ্তি





























