মানুষের পাশে অাছি, বিজয় হবেই- ডন
- Update Time : ০৭:২৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
রশিদ আহমদ :: স্বাধীন বাংলাদেশর প্রথম পররাষ্টমন্ত্রী অাব্দুস সামাদ অাজাদের উত্তরসুরী অাজিজুস সামাদ অাজাদ ডন বলেছেন, জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জে রাজনৈতিক নেতৃত্বের শূণ্যতা চলছে। ইচ্ছে করে এ শূন্যতা তৈরি করা হয়েছে। জামায়াত-বিএনপির লোকেরা এখন অামাদের প্রশাসন চালায়, সিদ্ধান্ত। এখান থেকে অামাদের বেরিয়ে অাসতে হবে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার জন্য দেশ অাজ উন্নয়নের মহাসড়কে । অাগামি দিনে সকল বিভেদ ভুলে স্বাধীনতার পক্ষের সবাইকে এক থাকতে হবে। চৌদ্দ বছর ধরে মানুষের পাশে অাছি, বিজয় অামাদের হবেই। তিনি শনিবার দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে অাওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে কর্মীসভায় এ কথা বলেন।

উপজেলা অাওয়ামী লীগের সভাপতি হাজি অাব্দুল হেকিমের সভাপতিত্বে ও যুবলীগের সাবেক অাহবায়ক সেলিম রেজার পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক পররাষ্টমন্ত্রী আলহাজ্জ্ব অাব্দুস সামাদ অাজাদের কনিষ্টপুত্র তৌফিক সামাদ অাজাদ, জগন্নাথপুর উপজেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি জেলা পরিষদ সদস্য সৈয়দ সাব্বির অাহমদ ছাবির মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি হাজি অাব্দুল্লাহ, পশ্চিম পাগলা ইউনিয়ন অাওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, শিমুল বাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হায়দর, সাধারণ সম্পাদক ইমান উদ্দিন, জয়কলস ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অাব্দুল মুকিত, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অাব্দুল তাহিদ,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কেশব দেব,পশ্চিম পাগলা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস সালাম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা তাতীলীগের আহবায়ক গোলাম মোস্তফা,যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, শাফিক মিয়া, লিলু মিয়া, মস্তফা মিয়া, সদস্য সচিব মশাহিদ মিয়া, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আব্দুল মালিক, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান মেম্বার, আলী আহমদ মেম্বার, আব্দুল গফুর,রায়ফত আলী মেম্বার, সেলিল মিয়া, রিজু আহমদ, ইসলাম আলী, আব্দুর রউফ, আশরাফ মেম্বার, রজব আলী মেম্বার, নান্টু সুত্রধর, জিল্লুর রহমান, নজরুল ইসলাম, জফর মিয়া, তুয়েল মিয়া, খুশিদ মিয়া, ছাত্রলীগ নেতা অসীম পাল, তামিম আহমদ, অপু পাল, আক্তার হুসেন, হাবিবুর, শহিবুর প্রমুখ।
























