মানুষের জান মালের নিরিাপত্তা নিশ্চিত করতেই সুনামগঞ্জে পুলিশি অভিযান
- Update Time : ০৪:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সাধারণ মানুষের জান মালের নিরিাপত্তা নিশ্চিত করতেই সম্প্রতি সুনামগঞ্জ শহরে পুলিশি অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম।
রোববার দুপুর সাড়ে ১২ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান পুলিশ সুপার।
তিনি বলেন, সুনামগঞ্জ শহরে সাধারণ মানুষের স্বার্থে পুলিশি অভিযান চালানো হচ্ছে। সাধারণ মানুষকে কোনভাবেই হয়রানি করা হবে না।
সম্প্রতি সুনামগঞ্জ শহরে পুলিশি অভিযানের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ সভার আয়োজন করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) মো. মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(পশ্চিম) আবু তারেক, সুনামগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীসহ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।





























