মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্টার লাইট একাডেমির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা : অধ্যক্ষ আনোয়ার আলী
- Update Time : ১০:২৯:২২ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
করোনা’র থাবায় বিপর্যস্থ আজ জীবন ও জীবিকা। সাধারণ মানুষের রুটিরুজি আজ বন্ধ প্রায়। সমাজে হতদরিদ্রদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেশের সামগ্রিক পরিস্থিতি যখন এমন নাজেহাল ঠিক তখনই ব্যতিক্রম মানবিক উদ্যোগ নিয়েছে স্টার লাইট একাডেমির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। ঈদের আনন্দ ছিন্নমূল মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে তারা গঠন করে বিশেষ ঈদ আনন্দ তহবিল। তাদের এই মানবিক উদ্যোগ নিসন্দেহে প্রশংসার দাবি রাখে। তাদের এরকম মানবিক উদ্যোগে অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসুন এদেশের বিত্তবান শ্রেণী ও শিক্ষার্থী সমাজ। স্টার লাইট একাডেমির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা আজ এদেশের ছাত্র সমাজের কাছে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত হয়েছে। স্টার লাইট একাডেমির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে ‘বিশেষ ঈদ আনন্দ উপহার সামগ্রী’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দিতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন স্টার লাইট একাডেমির অধ্যক্ষ আনোয়ার আলী।
স্টার লাইট একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য ও প্রাক্তন শিক্ষক নিজাম হোসেনের সভাপতিত্বে এবং স্টার লাইট একাডেমির প্রাক্তন শিক্ষার্থী-ও ‘ঈদ আনন্দ উপহার ‘ তহবিলের প্রধান সমন্বয়ক জাকারিয়া হোসাইন জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠিত বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন স্টার লাইট কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মহিউদ্দিন, বাংলা বিভাগের শিক্ষক আব্দুল লতিফ, একাডেমির সহকারী শিক্ষক আমির হোসেন। শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য প্রদান করেন অন্যতম সমন্বয়ক সাহেল আহমদ রণি, ইমতিয়াজ হোসেন মাহবিন, মোহাম্মদ মহররম।
উল্লেখ্য, স্টার লাইট একাডেমির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঈদ আনন্দ উপহার তহবিলের ‘ মাধ্যমে এবছর শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। আজ শনিবার (৮ মে) সিলেটের দক্ষিণ সুরমায় স্টার লাইট একাডেমির সোনারগাঁওস্থ স্থায়ী ক্যাম্পাসে বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ইমন, তানভীর, শরীফ, মারজান প্রমুখ। মহতী এ উদ্যোগ বাস্তবায়নে তানভীর, লিমা, ইপু, আসাদ, শোয়েব, আয়শা মণি, শাম্মি, আসাদ সহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রাখায় আয়োজকেরা তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি




























