মানবতার বিজয় নিশান : শাহীন তালুকদার
- Update Time : ০৫:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: আমি মাঝে মাঝে ভাবতাম মানবিক মুল্যবোধ কি হারিয়ে যাচ্ছে।কিন্তু এখন দেখছি, না হারিয়ে যায়নি। দিকে দিকে মানবতার মশাল জ্বলে উঠছে।১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সমগ্র জাতি কাঁধে কাঁধ মিলিয়ে যার যার অবস্হান থেকে সাহায্য সহযোগিতা করার কারনেই মাত্র ৯ মাসের যুদ্ধে দেশ স্বাধীন হয়েছে। আজ জাতি যখন করেনা ভাইরাস সংকটে হিমশিম খাচ্ছে।কৃষক যখন বৈশাখী বোর ধান কাটতে শ্রমিক সংকটে দুশ্চিন্তায়
। ঠিক তখনই ফেইসবুকের পাতায় দেখি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা স্বেচ্ছাসেবী শ্রমিক হিসাবে অসহায় দরিদ্র কৃষকদের পাশে কাস্তে হাতে জমিতে ধান কাটতেছে। এমনি একটি সংগঠন আমার পাশের গ্রাম ( এক গ্রাম ও বলা যায়) বালিশ্রী ফাইভ স্টার সমাজ কল্যান সংস্হার সদস্যবৃন্দ অসহায় দরিদ্র কৃষকদের পাশে দাড়িয়েছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র এক ঝাঁক তরুন যারা জীবনে কোন দিন কোন কাজ করেনি। তারা এখন কাস্তে হাতে অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিতেছে। মানবতার এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। আমি মনে করি তাদের এই স্বেচ্ছাশ্রম ইতিহাস হয়ে থাকবে। মানুষ মানুষের জন্য। বিপদের দিনে প্রতিবেশী কিংবা গ্রামের লোকদেরই সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসা উচিত। তারা আবার প্রমান করলো। বিশেষ করে ভাতিজা জুনেদ, মন্তশ্বীর, সুমন, ছোট ভাই ইমামুল ও নাতি ফরহাদ অন্যতম। অভিবাদন বালিশ্রী ফাইভ স্টার সমাজ কল্যান সংস্হার সকল সদস্যবৃন্দকে। লেখক: রানীগঞ্জ, জগন্নাথপুর, সুনামগঞ্জ।





























