১১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবজীবন : মাশূক ইবনে আনিস
- Update Time : ০৩:৫২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
একদিন- বেশিদিন দূরে নাই
চলে যেতে হবে বোন- চলে যেতে হবে ভাই,
কেহ বা মাটির অতলে রহিবে-
কেহ বা পুড়িয়া হইবে ছাই।
এই-যে ক্ষুদ্র জীবন সময়
তাহারে পাইয়া করো অপচয়
মানুষের প’রে হয়ে নির্দয়
করেছো তোমার ব্যক্তি-বড়াই।
কখন হইবে যাবার সময়
জানেনা ভৃত্য- কী-বা মহাশয়
খবরও আসে না- তবু যেতে হয়
সবই-তো সবাই- দেখিবারে পাই।
যাবার জন্য তৈরী হওয়া-যে চাই-
মানুষের পথে- চলোহেঁটে চলোযাই!



















