মাটির মা ক্লাব, সিলেট এর সাহিত্য আড্ডা ও নতুন কমিটি গঠন
- Update Time : ১০:০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংগঠন ‘মাটির মা ক্লাব’ এর সিলেট বিভাগীয় কমিটির সাহিত্য আড্ডা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। ‘মাটির মা ক্লাব’ সিলেট বিভাগীয় কমিটির সহ সভাপতি সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরীর সভাপতিত্বে ও ইংরেজী ম্যাগাজিন ‘দ্য আর্থ অব অটোগ্রাফ’ এর সম্পাদক এবং মাটির মা ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জীবনের উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা ক্রীড়া সাংবাদিক ও সংগঠক শফিকুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট অনুজ রায় বাদল, সামাজিক ব্যক্তিত্ব ফারক ইবনে আম্বিয়া, সামাজিক ব্যক্তিত্ব বদরুল হোসেন খান কামরান, কবি কামাল আহমদ, লায়েক আহমদ মাছুম, ফতহুল করিম হাসান, কে এম জুমায়েল বক্স, মো. মোজাম্মিল হক প্রমুখ।
উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ২০১৯-২০২০ সেশনের সিলেট বিভাগীয় ‘মাটির মা ক্লাব’র কার্যকরি পরিষদের সাংবাদিক শাফিকুর রহমান চৌধুরীকে সভাপতি ও কবি আব্দুল কাদির জীবনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। কমিঠির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এম, এ ওয়াহিদ চৌধুরী, সভাপতি অ্যাডভোকেট অনুজ রায় বাদল, সহ-সভাপতি ফারুক ইবনে আম্বিয়া, মহিলা সম্পাদিকা কবি সুমা জায়গীরদার, সহ-সাধারণ সম্পাদক কবি কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক ফতহুল কবির হাসান অর্থ সম্পাদক কে এম জুবায়েল বক্স, ধর্ম সম্পাদক লায়েক আহমদ মামুন, সদস্য সাংবাদিক মো. মোসাদ্দেক হোসেন সাজুল, লায়েক আহমদ নোমান, ফাহমিদা রহমান শিপা, মোজাম্মেল হক, নাইমুর রহমান সৌরভ, রেদয়ান আহমদ, কাওছার আহমদ, মনির হোসেন। বিজ্ঞপ্তি





























