০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাঝরাতে প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের প্রবেশ, এলাকায় তোলপাড়

  • Update Time : ০২:৩৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ আগস্ট ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: মাঝরাতে এক প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের প্রবেশ নিয়ে এলাকায় তোলপাড় চলছে। সোমবার রাতে পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা লুৎফুল হক খান হাট এলাকায় এ ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই হাট সংলগ্ন এক প্রবাসীর স্ত্রী (৩২) তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে নিয়ে নিজ বাসায় থাকেন। সোমবার গভীর রাতে হাটের মুদি ব্যবসায়ী যুবায়ের (২২) ওই ঘরে প্রবেশ করেন। বিষয়টি হাটের একাধিক ব্যবসায়ী দেখে ডাক-চিৎকার শুরু করেন। তবে বাইরের এসব আওয়াজকে কানে না তুলে গৃহবধূ ঘরের দরজা না খুলে চুপচাপ ঘুমিয়ে থাকেন। মঙ্গলবার ভোরে যুবায়েরকে বাসা থেকে বের হতে দেখে সবাই কানাকানি শুরু করেন। বিষয়টি নিশ্চিত করে ওই এলাকার গ্রাম পুলিশ আসলাম বলেন, রাতে স্থানীয় মুছা মোল্লাসহ কয়েকজন লোক যুবায়েরকে ওই বাসায় প্রবেশ করতে দেখেন। এরপর গ্রামে হৈচৈ পড়ে যায়। তবে বিষয়টি অস্বীকার করেছেন ওই গৃহবধূ ও তার ‘কথিত’ প্রেমিক যুবায়ের। কেশবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার বাবুল গাজী বলেন, আমি লোকমুখে শুনেছি তবে বিষয়টির সত্যতা পাওয়া যায়নি। শত্রুতার জের ধরে কেউ অপপ্রচার করতে পারে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মাঝরাতে প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের প্রবেশ, এলাকায় তোলপাড়

Update Time : ০২:৩৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ আগস্ট ২০২২