০১:০২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাকে কুপিয়ে খুন করল নিজ ছেলে

  • Update Time : ০২:৪৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বেনাপোলের সীমান্তবর্তী পুটখালী গ্রামে মা আয়রা খাতুনকে (৪০) এলোপাথাড়ি কুপিয়ে খুন করেছে তার ছেলে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে খুন হন তিনি।
নিহত আয়রা পুটখালী গ্রামের উত্তর পাড়ার মাসুদ মাস্টারের স্ত্রী। এ ঘটনায় ঘাতক বাপ্পীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
স্থানীয়রা ও বিজিবি সূত্র জানায়, সকালে মা-ছেলের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে বাপ্পি উত্তেজিত হয়ে মাকে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বেনাপোল পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হোসেন জানান, এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মাকে কুপিয়ে খুন করল নিজ ছেলে

Update Time : ০২:৪৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭