০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাওঃ শফিকুল হক আমকুনীর জানাযা রোববার বিকেল ৩টায় সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে

  • Update Time : ১০:৪৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: জামেয়া মাহমুদিয়া ইসলামিয়া সোবহানীঘাট সিলেটের প্রতিষ্ঠাতা মুহতামিম, বাতিল বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক, আল্লামা শায়খ শফিকুল হক আমকুনী শনিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৭টায় সিলেট নগরীর মিরাবাজারস্থ তাঁর নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাজা রোববার (২১ এপ্রিল) বিকেল ৩টায় সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মাওলানা আমকুনী নিজ গ্রাম সুন্দিশাইল মসজিদ থেকে তার শিক্ষা জীবনের সূচনা করেন। পরবর্তীতে জামিয়া হুসাইনিয়া রানাপিং, জামেয়া দেউলগ্রাম, জামেয়া ঢাকা দক্ষিণ মাদ্রাসায় প্রাথমিক, উচ্চ মাধ্যমিক লেখা পড়া সমাপ্ত করেন। পরবর্তীতে তিনি মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা ও পাকিস্তানের জামেয়া বিন্নুরী নিউ টাউন করাচীত হতে উচ্চতর ডিগ্রী অর্জন করেন।

তিনি নগরীর সোবাহানীঘাট জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, সোবহানীঘাট মসজিদের মতাওয়াল্লী ও খতীব হিসেবে আজীবন দায়িত্ব পালন করে গেছেন। এছাড়া তিনি জামেয়া হুসাইনিয়া গহরপুর, জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর, জামিয়া দারুসসালাম খাসদবীর মাদ্রাসাসহ অসংখ্য দ্বীনী প্রতিষ্ঠানের অভিবাবক, পৃষ্ঠপোষক, উপদেষ্ঠা, মুহতামিম, মুহাদ্দিস হিসেবে আজীবন দ্বীনী খিদমাত আঞ্জাম দিয়ে গেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মাওঃ শফিকুল হক আমকুনীর জানাযা রোববার বিকেল ৩টায় সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে

Update Time : ১০:৪৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯