মসজিদ কমিটি গঠন নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন ধর্ম উপদেষ্টা
- Update Time : ০৪:৩৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ আগস্ট ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশ করা হবে। শনিবার সকালে রাজধানীর বি এম এ মিলনায়তনে আয়োজিত শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ‘জাতীয় কনফারেন্সে’ অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, এ নীতিমালার মাধ্যমে মসজিদ কমিটি রাজনৈতিক প্রভাবমুক্ত হবে এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে ইমাম ও খতিবরা ভূমিকা রাখবেন। এছাড়াও এ নীতিমালা দেশের মসজিদগুলোতে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করবে। খালিদ হোসেন আরও বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সংস্কারে ১৯০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার, তবে মূল অবকাঠামো ঠিক রেখে সৌন্দর্য বর্ধন ও মেরামতের কাজ করা হবে। নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের তুচ্ছ তাচ্ছিল্য করার আর সুযোগ নেই। পরে সংগঠনের নেতারা উপদেষ্টার কাছে তাদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি তুলে ধরেন।




























