মসজিদে নামাজরত মুসল্লির মৃত্যু
- Update Time : ১২:১৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: নামাজরত অবস্থায় আব্দুন নূর (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। জামে মসজিদে এশার নামাজ পড়ার সময় ওই মুসল্লির মৃত্যু হয়। শুক্রবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া লামাপাড়া জামে মসজিদে এশার নামাজ পড়ার সময় ওই মুসল্লির মৃত্যু হয়। লামাপাড়া গ্রামের মৃত আব্দুল গণির পুত্র এবং উপজেলা ছাত্রলীগ নেতা ফখরুল ইসলামের বাবা। জানা গেছে, এশার আজানের পরপরই নামাজ আদায়ের জন্য আব্দুন নূর মসজিদে আসেন। এশার চার রাকাত ফরজ নামাজের তৃতীয় রাকাত শেষে সিজদা থেকে উঠে দাঁড়াতে গিয়ে লুটিয়ে পড়েন তিনি। নামাজের সালাম শেষে পাশের মুসল্লিরা দেখতে পান তিনি মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছেলে আহমদ রুবেল। তিনি বলেন, ‘বাড়ির পাশে লামাপাড়া গ্রামে মসজিদে এশার ও তারাবি নামাজ পড়তে গিয়েছিল বাবা। রাত ৮টার পরে হঠাৎ খবর আসে নামাজরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। খবর পেয়ে আমরা মুসল্লীদের সহযোগিতায় কোম্পানীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন।’ মৃত্যুকালে আব্দুন নূরের বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ৪ছেলে ১মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, পাড়ুয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও গভর্নিং বডির প্রাক্তন সদস্য ছিলেন। শনিবার বাদ যোহর পাড়ুয়া শাহী ঈদগাহ মাঠে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মুরব্বি আব্দুন নুুর এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।























