০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মসজিদে জুমার নামাজে মুসল্লির ইন্তেকাল
- Update Time : ০২:৪৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: জুমার নামাজে সেজদারত অবস্থায় হারুনুর রশীদ হারুন (৭০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে মৌলভীবাজারের কুলাউড়ায়। শুক্রবার (৪ মার্চ) উপজেলার রবিরবাজার জামে মসজিদে নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। হারুন রাউৎগাঁও ইউনিয়নের রাউৎগাঁও গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের দ্বিতীয় রাকাতের সেজদা দিতে গেলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে মসজিদের মুসল্লিরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রবিরবাজার জামে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক সাংসদ নওয়াব আলী আব্বাস খান।




























