মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত ৪০
- Update Time : ০৩:৪৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রদিবেদক :: মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। গুরুতর জখমসহ প্রায় ৪০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলশ ইউনিয়নের হাসনাবাদ গ্রামে। আজ সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন গ্রামের আব্দুল লতিফের ছেলে নরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০)এবং আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়্ (৫৫)। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী। জানা যায়, গতকাল রবিবার বিকালে গ্রামের মসজিদের কাটাল নিলাম নিয়ে সরাই মরল ও মালদার গোষ্ঠীর লোকদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় আজ সোমবার সকালে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় দুই পক্ষের লোকেরা দেশীয় ও দাড়ালো অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলে সরাই মরল গ্রুপের নুরুল হক ও বাবুল মিয়া নিহত হন। এসময় উভয় গ্রুপের গুরুতর জখমসহ প্রায় ৪০ জন আহত হয়েছেন বলে জানা যায়। অপরদিকে মালাদার গ্রপের শাহজাহান মিয়া নামে আরেকজন কৈতক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ।
























