মরহুম শায়েখ আফসার উদ্দিন (রাঃ)’র জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন
- Update Time : ০৭:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি :: যুব জমিয়ত বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে মরহুম শায়েখ মাও. আফসার উদ্দিন(রাঃ)’র জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকাল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়ত শাখার সভাপতি মাওঃ সালিক আহমদ’র সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আবুল কালাম ও সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদিকুর রহমাম এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ সভাপতি ও আজাদ দ্বীনি এদারার মহাসচিব মাওঃ শায়খ আব্দুল বছির। বিশেষ অতিথি হিসেবে বিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আমেরিকা প্রবাসী মাওঃ হাম্মাদ আহমদ গাজীনগরী। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হাই, যুগ্ম সম্পাদক মাওলানা আতিক আহমদ, জেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজ ত্বাহা হোসাইন, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওঃ মো. জাহাঙ্গীর খান, জেলা যুব জমিয়ত এর সহ প্রচার সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ কামরান, মাওঃ এমদাদুল্লাহ, আফসার উদ্দিন (রাঃ)’র জামাতা মাওঃ জাহির আলী, হাফিজ মাওলানা আহমদ কবির আমিনী, যুব জমিয়তের প্রচার সম্পাদক আফাজ বিন আব্দুল মুছাব্বির, ছাত্র নেতা মো. সুমন আহমদ, উপস্থিত ছিলেন মুহিব্বিন মুতাআল্লিকীন। আলোচনা সভা শেষে মোনাজাত করেন দেশ ও জাতির জন্য এবং শায়েখ আফসার উদ্দিন (রাহঃ)কে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করেন।



















