মন্ত্রী মান্নান এর আগমন উপলক্ষে মজিদপুর প্রতিভা এডুকেশন ট্রাষ্টের প্রস্তুতি সভা
- Update Time : ০১:২৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর প্রতিভা এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে আগামী সোমবার মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃত্তি বিতরনী অনুষ্টানে বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি প্রধান অতিথি হিসাবে উপস্তিত থাকবেন।
এ উপলক্ষে শনিবার স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। ট্রাষ্টের সভাপতি হাফিজ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সুমনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফখরুল আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক দিপাল কান্তি দে, আওয়ামীলীগ নেতা ফজর আলী, আব্দুল হামিদ, ফয়জুল ইসলাম, যুবলীগ নেতা সুহেল আহমদ, রাজেস দেব নাথ, শিক্ষানুরাগী নজরুল ইসলাম চৌধুরী, সমাজসেবক আব্দুল মান্নান, মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সিরাজ মিয়া, বশর মিয়া, কাচা মিয়া, কনা মিয়া, ট্রাষ্টের সাবেক সভাপতি তাজুদ মিয়া, সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রিজু আহমদ, সদরুল ইসলাম রাজু, মজিদপুর নুরুন আলা নুর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি রাজেল আহমদ, সাধারণ সম্পাদক রিয়াজ আহমদ মাহিন, যুগ্ন-সাধারণ সম্পাদক জুবায়েল আহমদ, সিনিয়র সদস্য কাওছারুল ইসলাম, সোহাগ আহমদ সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি



















