জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহম্মদ এর ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল আবারো মন্ত্রিসভায় ফিরছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা সামাজিক যোযোগ মাধ্যম ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন।
শেখ রেহানা তার ফেসবুক পেজে লিখেছেন,’মন্ত্রী সভায় ফিরছেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তাজউদ্দীন আহম্মদ ( বঙ্গতাজ ) এর সুযোগ্য সন্তান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ !!”
মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর সোহেল তাজের পূণরায় মন্ত্রিসভা এবং দলের গুরুত্বপূর্ণ পদে ফিরে আসা নিয়ে বিভিন্নসময় গুঞ্জন শোনা গেছে। তবে সেগুলো শেষ পর্যন্ত আর বাস্তবতা পায় নি। এবার শেখ রেহানার মতো শীর্ষ পর্যায় থেকে সোহেল তাজের মন্ত্রিসভায় ফিরে আসার তথ্য জানানো হলো।



















