১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যবিত্ত : মোঃ আলীনাজ হোসাইন
- Update Time : ০৫:০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মধ্যবিত্ত এমন জীবন,
কষ্টে যায় দিন রাত৷
না বলা যায় মনের দুঃখো,
না পাতা যায় হাত।
ভয়ে থাকে যদি আমার,
যায় কুলমান জাত।
সমাজেতে সবাই ভাবে,
ভালো যায় দিন কাল।
মনের কষ্ট বোঝেনা কেউ,
সংসারের কি হাল।
ভদ্রতার খাতিরে সদা,
থাকতে হয় বিনয়।
সমাজেতে চলতে গেলে,
করতে হয় অভিনয়।
কারো কাছে মন খুলে,
যায়না যে হায় কাদা ৷“
কষ্ট হাজার বুকে তবু,
হাত সমাজে বাধা।
কবি: (আক্তাপাড়া, দক্ষিন সুনামগঞ্জ)



















