১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মদ খেতে সন্তান বিক্রি করল পাষণ্ড বাবা!

  • Update Time : ০১:৫৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: মদের নেশা মানুষকে কতটা নীচ ও কাণ্ডজ্ঞানহীন করতে পারে তার প্রমাণ পাওয়া গেল ভারতের উড়িষ্যায়। মদ খাওয়ার জন্য নিজের ১১ মাসের পুত্র সন্তানকে বিক্রি করে দিয়েছেন এক পাষণ্ড বাবা।
ওই পাষণ্ড বাবার নাম বলরাম।

মঙ্গলবার পুলিশ উড়িষ্যার ভদ্রক থেকে ওই নেশাখোর বাবা বলরাম মুখিকে গ্রেফতার করেছে এর পরই পুরো ঘটনা সামনে চলে আসে। পুলিশি জেরায় নিজের দোষ স্বীকার করে নিয়েছে বলরাম।

পুলিশ সূত্র জানায়, মাত্র ২৩ হাজার রুপিতে নিজের ১১ মাসের শিশুপুত্রকে ষাটোর্ধ্ব এক দম্পতির কাছে বিক্রি করে বলরাম। পরে প্রাপ্ত টাকা থেকে দুই হাজার রুপিতে নিজের জন্য একটা মোবাইল সেট কিনে। আর সাত বছরের মেয়েকে একটি রুপোর অ্যাঙ্কলেট কিনে দেন বলরাম।

আর বাকি টাকা সে মদ খেয়ে উড়িয়ে দেয়। বলরাম দম্পতির ঘরে দশ বছরের একটি ছেলেও রয়েছে। এ ঘটনায় পুলিশ বলরামের স্ত্রী সুকুটি ও তাদের সন্তানকে কেনা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী সোমনাথ শেঠি ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মদ খেতে সন্তান বিক্রি করল পাষণ্ড বাবা!

Update Time : ০১:৫৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭