১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : ১১:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে নৌ-পুলিশের অভিযানে ১৪ বোতল ভারতীয় মদ সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে জিডি নং ১৫৯ মুলে ছাতক থানায় সোপর্দ করা হয়।

বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশ ফাঁড়ির এস আই মজিবুর রহমান ও অমিত আচার্যের নেতৃত্বে ফোর্স হাফিজুর রহমান, রাহুল চন্দ দাস,মাহবুব মোল্লা অভিযান চালিয়ে ছাতক মাছ হাটা খেয়াঘাট এলাকা থেকে পৌরসভার চরেরবন্দ এলাকার খোসমত আলীর ছেলে ইসলাম উদ্দিন (৪০) ও ইসলামপুর ইউনিয়নের কুঁঁচবাড়ি গ্রামের রানু মিয়ার ছেলে রুহুল আমিন রাহুল (২৯)কে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার টাকা মুল্যের ১৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতরা পুলিশকে জানিয়েছে,তারা কুঁঁচবাড়ি গ্রামের আলমাছ আলীর কাছ থেকে মদ কিনে এনে শহরে খুচরা বিক্রি করে থাকে।
মদ সহ ইসলাম উদ্দিন ও রুহুল আমিন রাহুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশের এস আই মজিবুর রহমান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ১১:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০২৩