০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মতবিনিময় সভা সম্মিলিত প্রচেষ্টায় সংসদের ঐতিহ্য সংরক্ষণ সম্ভব- মাহবুবুর রহমান

  • Update Time : ০৩:৪৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশিষ্ট সমাজসেবী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সুরম্যভবনের এককদাতা মাহবুবুর রহমান বলেছেন, মুসলিম সাহিত্য সংসদ সিলেট তথা বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সংসদের ঐতিহ্যরক্ষা এবং প্রতিষ্ঠানটিকে আরো সমৃদ্ধির পানে এগিয়ে নিতে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় সংসদের ঐতিহ্য সংরক্ষণ সম্ভব।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গত ১২ এপ্রিল বুধবার সন্ধ্যায় কেমুসাস অফিসকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংসদের সভাপতি প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর মো. আবদুল আজিজ এবং স্বাগত বক্তব্য রাখেন সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। সংসদের সহসভাপতি সেলিম আউয়ালের উপস্থাপনায় আলোচনায় অংশ নেন কেমুসাসের সহসভাপতি আ,ন, ম শফিকুল হক, লে. কর্নেল(অব.) সৈয়দ আলী আহমদ, কার্যকরী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সহসাধারণ সম্পাদক সৈয়দ মবনু, কোষাধ্যক্ষ আব্দুস সাদেক লিপন এডভোকেট, কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক, কার্যকরী কমিটির সদস্য সৈয়দ মুহিবুর রহমান, মাওলানা ফজলুল করিম আজাদ, রুহুল ফারুক, সৈয়দ মোহাম্মদ তাহের, জাহেদুর রহমান চৌধুরী, মুহিত চৌধুরী ও শফিকুর রহমান চৌধুরী। সভাপতির বক্তব্যে প্রফেসর মো. আবদুল আজিজ বলেন, সাহিত্য সংসদের বর্তমান ভবনের পূর্ববর্তী ভবন নির্মিত হয়েছিল ইঞ্জিনিয়ার ফজলুর রহমানের হাত ধরে এবং বর্তমান ভবন তাঁরই যোগ্য সন্তান মাহবুবুর রহমানের একক অর্থায়নে নির্মিত হয়েছে। সংসদ সাহিত্য-সংস্কৃতি মানবিকতার উন্নয়নে ভূমিকা রাখছে। এজন্যে সংসদকে যেমন সবাই স্মরণ রাখবে, তেমনি এর সাথে সংশ্লিষ্ট মাহবুবুর রহমানসহ পূর্বসূরীরাও স্মরণীয় হয়ে থাকবেন।
মাহবুবুর রহমান তাঁর বক্তব্যে শীঘ্রই সংসদের নতুন ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের তারিখ নির্ধারণ করবেন বলে সভাকে অবহিত করেন। সভার পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করে সংসদের কিছু প্রকাশনা উপহার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মতবিনিময় সভা সম্মিলিত প্রচেষ্টায় সংসদের ঐতিহ্য সংরক্ষণ সম্ভব- মাহবুবুর রহমান

Update Time : ০৩:৪৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭