১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মজিদপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প
- Update Time : ০৩:৫০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের মজিদপুর কাছা মিয়া চেয়ারম্যানের বাড়িতে যুক্তরাষ্ট্রপ্রবাসী সমাজসেবী মোহাম্মদ আব্দুল আহাদের অর্থায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা সম্পন্ন হয়েছে। শাহজালাল আই কেয়ারের সহযোগিতায় সোমবার (২৩ জুন) এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বিনামূল্যে প্রায় ২ শতাতিক রোগীর চক্ষু পরীক্ষা ও ২৫ জনের ছানি অপারেশন করা হয়েছে। শাহজালাল আই কেয়ারের চেয়ারম্যান শাহেদুর রহমানের সভাপতিত্বে এবং প্রকল্প পরিচালক মো. আব্দুল খালিকের পরিচালনয় বক্তব্য রাখেন- শাহজালাল আই কেয়ারের মিডিয়া পার্টনার সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, রিফ্রাকশনিস্ট অপটিকস শাহ শরিফা আক্তার, আবু দাইয়ান, শাহার উদ্দিন, সমাজসেবী বদরুজ্জামান প্রমুখ।





























