মজলিস নেতার মৃত্যুতে ছাত্র মজলিসের শোক
- Update Time : ০৩:১৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সাবেক অফিস সম্পাদক, ঐতিহ্যবাহী জামিয়া দ্বীনিয়া মাদরাসার প্রাক্তন শিক্ষক, মৌলভীবাজারে অন্যতম আলেমেদ্বীন মাওলানা খিজির আহমদ খাঁনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস।
সংগঠনের মৌলভীবাজার শহর সভাপতি মুহাম্মদ সাদিকুর রহমান ও সেক্রেটারি সাব্বির আহমদ এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার, স্বজনদের প্রতি সমবেদনা জানান।
নেতৃদ্বয় বলেন, খিজির আহমদ খাঁন রাহ. দ্বীনি শিক্ষার প্রচার-প্রসারে আজীবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন বাতিলের বিরুদ্ধে এক বলিষ্ঠ কন্ঠস্বর। তাঁর ছিল একটি বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। জীবনভর তিনি ইসলামী সমাজ বিপ্লবের লক্ষ্যে কাজ করেছেন। তার ইন্তেকালে জাতি একজন অভিভাবক হারালো।এই শূন্যতা কখনো পূরণ হবার নয়। আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন। আল্লাহুম্মা আমীন। বিজ্ঞপ্তি





























