১১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মঙ্গলবার থেকে কৈতক হাসপাতালে করোনা ভ্যাকসিন দেয়া হবে
- Update Time : ০২:১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: মঙ্গলবার (০৯-ফেব্রুয়ারি) সকাল ০৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি কৈতক ২০শয্যা হাসপাতালেও করোনা ভ্যাকসিন প্রদান করা হবে। চল্লিশোর্ধ্ব যেকোনো ব্যাক্তি জাতীয় পরিচয় পত্র এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা সচল মোবাইল নাম্বার নিয়ে হাসপাতালে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করলে সাথে সাথেই তাদেরকে ভ্যাকসিন দেয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব চক্রবর্তী। তিনি জানান, করোনা ভাইরাসের ভ্যাকসিন সহজলভ্য করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ মহামারি থেকে উত্তোরনের জন্য সবাইকে স্বাস্থ্য বিধি মেনে পর্যায়ক্রমে ভ্যাকসিন গ্রহণ করা প্রয়োজন।





























