১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় হওয়ার আহবান- মিজানুর রহমান চৌধুরী

  • Update Time : ০৯:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ২ জানুয়ারি ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ভোটারসহ ছাতক ও দোয়ারাবাজারবাসীর প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) নির্বাচনী এলাকায় বিএনপির প্রার্থী মিজানুর রহমান চৌধুরী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জোরপূর্বক ধানের শীষের বিজয় ছিনিয়ে নিতে প্রতিরোধ গড়া দলীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটারর যাঁরা আহত হয়েছেন, কারাবন্দী হয়েছেন তাদের প্রতিও তিনি বিশেষ কৃতজ্ঞতা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, নির্বাচনের নামে প্রহসন করেছে শাসকদলসহ তার বাহিনী। এই প্রহসনের নির্বাচনে আমার ও দলীয় প্রতীকের প্রতি আস্থাশীল নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। বুধবার এক বিবৃতিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী এ কথা বলেন।

বিবৃতির শুরুতে তিনি নির্বাচনী এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভোটাধিকার ভুলুণ্ঠিত অবস্থা মোকাবিলায় নির্যাতিতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী বলেন, ফরমায়েশি রায়ে কারাবন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমাদের আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ গ্রহণ করি। সারা দেশের মতো আমার নির্বাচনী এলাকায়ও ছিল প্রতিকূল পরিবেশ। নির্বাচনে তফসিল ঘোষণার আগেই গায়েবি মামলা দায়ের করা হয়েছিল। তা সত্ত্বেও ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন থেকে নির্বাচনী প্রচারণায় নামেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। নির্বাচনী সভা-সমাবেশে অব্যাহতভাবে বাধা দেওয়া হয়। আমরা সেই সব বাধা নানা কৌশলে অতিক্রম করে এগোতে থাকি। ধানের শীষের গণজোয়ার দেখে শাসকদল কূটকৌশল শুরু করে।
আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে পুলিশও হাত মিলিয়ে ভোটের আগের রাত ও ভোটের দিন সর্বশেষ পরিকল্পনা বাস্তবায়ন করে অভিযোগ করে মিজানুর রহমান আরও বলেন, পুলিশ, প্রশাসন ও সরকার দলের ক্যাডারদের হামলা, নির্বাচনী এলাকার প্রতিটি গ্রামের দায়িত্বশীল নেতাকর্মীদের বাসা-বাড়িতে গিয়ে ধরপাকড়ের চেষ্টা, পুলিশি হয়রানি অব্যাহতভাবে চলে। গণগ্রেফতারের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করায় আমার প্রচারণা ও সভা-সমাবেশ বাধাগ্রস্ত হয়। মিজানুর রহমান চৌধুরী বলেন আপনাদের ভোট অবশ্যই বৃতা যাবে না। আমাদের লড়াই এখন আপনাদের ভোটাধিকার প্রতিষ্টা করার লড়াই। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় হওয়ার আহবান- মিজানুর রহমান চৌধুরী

Update Time : ০৯:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ২ জানুয়ারি ২০১৯