ভিলেজ পলিটিক্স বা গ্রামীণ রাজনীতি
- Update Time : ১২:০৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ আগস্ট ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
।। মাজহারুল ইসলাম জয়নাল ।।
ভিলেজ পলিটিক্স বা গ্রামীণ রাজনীতি বাংলাদেশের সবচেয়ে কঠিন রাজনীতি। রাজনীতি, সমাজনীতির প্রাথমিক প্রতিষ্টান হচ্ছে গ্রাম। গ্রামের রাজনীতিতে যিনি এগিয়ে থাকেন তাকে সবাই ভয় করে, অনেক অজানা কারণে। অবশ্য যারা সততা, ন্যায়-নীতিতে অটল থাকেন তাদেরকে জ্ঞানীরা সম্মান করলে ও নোংরা ভিলেজ পলিটিশিয়ান রা নানাভাবে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেন। কারণ, তারা চাননা তাদের অবৈধ রুটিরুজিতে ভাটা পড়ুক। যাঁরা ভিলেজ পলিটিক্সের নায়ক কিংবা সহযোগী তাঁরা সবসময় সমাজের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভ করতে চান। অনেক সময় সেই চেষ্টায় তাঁরা সফল হন আবার কখনো বা বিপল ও হন। ভিলেজ পলিটিশিয়ান রা গ্রামের বিচার -আদালতের সালিশি দায়িত্ব পালন করেন সবসময়। গ্রামের সবাই তাঁদেরকে সামনে-সামনে সম্মানের চোখে দেখলেও, কিন্তু প্রকৃতপক্ষে নোংরা ভিলেজ পলিটিক্সের নায়কদেরকে কেউই সম্মানের চোখে দেখে না।ভিলেজ পলিটিশিয়ানরা নানা ছলচাতুরি করে নিজেদের স্বার্থ সিদ্ধি লাভ করতে চান। নিজেদের স্বার্থ লাভের জন্য তাঁরা সবকিছুই করতে পারেন, অসম্ভব কে সম্ভব করেন।এই ভিলেজ পলিটিশিয়ানরা যদি দেখেন, গ্রামে আর কেউ তার চেয়ে উপরে উঠে যাচ্ছে বা ধন-সম্পদে তার চেয়ে বেশী হয়ে যাচ্ছে, কিংবা রাজনীতিতে উপরে চলে যাচ্ছেন, তাহলেই নানা ছলচাতুরি করে তাকে বিপদে ফেলার চেষ্টা করেন। গ্রামে কোন লোককে ধন-সম্পদে বা শিক্ষায়-দীক্ষায়, সামাজিক উন্নয়নে, রাজনীতিতে উন্নতি করতে দেখলে, তাকে কিভাবে বিপদে ফেলে মানসম্মান খোয়ানো যায়, সেই চেষ্টা করতে থাকেন ঐ ভিলেজ পলিটিশিয়ানরা। অনেক ক্ষেত্রে তাঁরা সফলও হন আবার বিফল ও হন।
গ্রামে আরো একটি প্রবাদ প্রচলিত আছে- “চোরকে বলে চুরি কর, আর গৃহস্থকে বলে সজাগ থাকিস।” ভিলেজ পলিটিক্স এর একাল- সেকাল :
সেকাল- প্রেম-ভালোবাসা, উদারতা, মানবতা, মহব্বত ছিল সর্বত্র। একাল- হিংসা, বিদ্দেশ, অশ্রদ্ধা, রাজনীতির মারপেঁচ যার আছে, সেই শক্তিশালী।
জ্ঞানীরা ভিলেজ পলিটিক্স হতে ১০০ হাত দূরে থাকে! কারণ, তারা জানে সরল কথাবার্তা কে পুঁজি করে যে কোন সময় তাদেরকে বিপদে ফেলে দিবে।উদার ও সহনশীল মনমানষিকতা ছাড়া গ্রামে শান্তি ও ঐক্য প্রতিষ্টা কখনো সম্ভব নয়। শিক্ষা ও নৈতিকতার আলো দিয়েই গ্রামে শান্তি প্রতিষ্টা করতে হবে।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট, মোবাইল 01748-237131



















