ভাস্কর্য ভাঙবেন? আসেন: শামীম ওসমান
- Update Time : ০১:৪৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, মনে করেছিলাম রাজনীতি থেকে বিদায় নেব। ৭১ এর চেতনা নিয়ে আগের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে আবার মাঠে নামব। এখন যে খেলা শুরু হয়েছে তা শুধু সরকার পরিবর্তনের জন্য নয়। ভৌগলিক অবস্থানের কারণে নতুন খেলা শুরু হয়েছে। আলেম সমাজের শতকরা ১০ ভাগও তাদের সাথে নেই। ৫০ বছর পর হঠাত করে ভাস্কর্যের কথা মনে পড়ল কেন? ‘আল্লামা শফি সাহেবকে যেভাবে অপমান করেছেন। তার পরিবার দাবি করেছে তার স্বাভাবিক মৃত্যু হয়নি। তারা ভাবছে তারা অনেক শক্তিশালী। তারা প্রধান খেলোয়াড় না, তাদেরকে সামনে রাখা হবে। নারায়ণগঞ্জে তাদের খুব আনাগোনা, প্রায়ই আসে। হয়তো আমার বাসায় যায়, নয়তো আমার কাছের কারো বাসায় যায়। নতুন নতুন মীরজাফর তৈরির চেষ্টা করে।’ শনিবার (২৬ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জের নাভানা মাঠে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, ভাস্কর্য ভাঙবেন? আসেন সব ছেড়ে একজন সাধারণ মানুষ হয়ে মাঠে থাকব দেখি কার কত জোর। আমাদেরকে আপনারা ইসলাম বুঝান, আমরা কি বুঝি না। ২২ বছর ধরে তাহাজ্জুদ পড়ি। কারো কাছে হিসাব দিতে হবে আমার? হিসাব দেব আল্লাহর কাছে। তিনি বলেন, বিদায় নেব না বিদায় দেব। বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলো? ওদের কপাল ভালো যে আমরা শান্ত হয়ে গেছি। আমরা আল্লাহর ওপর এবং জনগণের উপর বিশ্বাস করি। প্রশাসনকে আমরা সাহায্য করব কিন্তু তাদের সাহায্যে আমরা চলবো না, অন্তত নারায়ণগঞ্জে না।





























