ভারত থেকে মুসলিম বিতাড়ণের চক্রান্তের প্রতিবাদে ঢাকায় সমমনা ইসলামী দলসমূহের বিক্ষোভ সমাবেশ
- Update Time : ০৭:৩১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের নামে ভারত থেকে মুসলিম বিতাড়ণের চক্রান্তের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে সমমনা ইসলামী দলসমূহ। শুক্রবার বাদ জুম্মা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তরে গেইটে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের সভাপতিত্বে এ সমাবশে অনুষ্ঠিত।
সমাবেশে সভাপতির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ভারতের সাম্প্রদায়িক এনআরসি ও নাগরিকত্ব আইন বাতিলের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এনআরসি- নাগরিকত্ব আইনকে ভারতের আভ্যন্তরীণ বিষয় বলতে চাচ্ছেন। কিন্তু এনআরসি- সিএএ ভারতের আভ্যন্তরীণ বিষয় নেই। ইতোমধ্যেই আসামে এনআরসি’র মাধ্যমে ১৯ লক্ষ মানুষকে নাগরিকত্বহীন করা হয়েছে যারা বাংলাভাষী ও মুসলমান। আসাম থেকে এসব মানুষদের তাড়িয়ে দিলে আমাদের দেশের কি অবস্থা হবে। মিয়ানমার থেকে ইতোমধ্যেই ১০ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সম্প্রতি কুষ্টিয়া-বোনাপোল সীমান্ত দিয়ে বহু মানুষকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। সুতরাং ভারতের এনআরসি- সিএএ বাংলাদেশের জন্যে একটি বড় সমস্যা। এর বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে কথা বলতে হবে, কড়া প্রতিবাদ জানাতে হবে।
শুক্রবার বাদ জুম্মা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তরে গেইটে অনুষ্ঠিত সমাবশে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব এডভোকেট কাজী আবুল খায়ের, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, খেলাফত মজলিসের যুগ্ম-মহসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, ইসলামী ঐক্য আন্দোলনের সাংগঠনিক ড. মাওলানা সাখাওয়াত হোসাইন, খেলাফত মজলিসের যুগ্ম-মহসচিব শেখ গোলাম আসগর, মাওলানা তোফাজ্জ হোসেন মিয়াজী, মাওলানা আজিজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা মুহাম্মদ ফয়সল, মাওলানা জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহসচিব মুফতি মুনির, মাওলানা নাসির উদ্দিন, মুসলিম লীগের সাংগঠনিক সম্পাদক খান আসাদুজ্জামান, ইসলামী ঐক্য আন্দোলনের মাওলানা আবুবকর সিদ্দিক প্রমুখ।



















