ভারতে মুসলিম নিধন ও মসজিদে হামলার প্রতিবাদে সিলেটে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- Update Time : ০৯:৪৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ভারতে মুসলিম নিধন ও মসজিদে হামলার প্রতিবাদে খেলাফত মজলিস সিলেট মহানগরীর উদ্যােগে রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা শাহ অাশিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কে এম অাবদুল্লাহ অাল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগর সহ-সভাপতি অধ্যক্ষ অাব্দুল হান্নান, মাওলানা রওনক অাহমদ, হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি আফজাল হোসাইন কামিল, সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জারীর হোসাইন, পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ সেক্রেটারি ডা.ফয়জুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগর অফিস ও প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমিন, সহ অফিস ও প্রচার সম্পাদক তৌফিকুল ইসলাম সাব্বির, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম চৌধুরী, শ্রমবিষয়ক সম্পাদক মাওলানা মাসুক উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহজাহান কবির ডালিম, সমাজকল্যান সম্পাদক মাসুদ অাহমদ, ছাত্র মজলিস সিলেট মহানগরীর সেক্রেটারি সাইফুল ইসলাম জলিল, মজলিস নেতা কয়েসউজ্জামান চৌধুরী, ছাত্রনেতা নাজমুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি





























