ভাবির দায়ের কোপে আহত দেবর, থানায় অভিযোগ
- Update Time : ০২:২২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ভাবির দার কোপে দেবর ও ননদ আহত হয়েছেন। আহতরা হচ্ছেন সিলেটের ওসমানীনগর উপজেলার চিন্তামনি গ্রামের লোকমান আলীর পুত্র হাবিবুর রহমান (২৪) ও তার বোন। মঙ্গলবার উপজেলার চিন্তামনি গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভাবি ও ভাইকে অভিযুক্ত করে বুধবার ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হাবিবুর রহমান। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চিন্তামনি গ্রামের হাবিবুর রহমানের বড় ভাই সুয়েবুর রহমানের স্ত্রী নাছিমা বেগম দির্ঘ দিন থেকে দেবর হাবিবুর রহমান, সাইফুল রহমান, ননদ ফাতেমা বেগমকে নানা ভাবে হয়রানী করে আসছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দুপুরে দেবর সাইফুল রহমানের সাথে কথা কাটাকাটি হয় তার ভাবি নাছিমা বেগমের। নাছিমা বেগম উত্তিজিত হলে দেবর হাবিবুর রহমান প্রতিবাদ করলে ভাবি নাছিমা বেগম তার স্বামী সুয়েবুর রহমানকে সাথে নিয়ে দেশীয় অস্ত্রসহ দেবর হাবিবুর রহমানের উপর হামলা চালায়। এসময় ভাবির দার কুপে মারাত্বক আহত হন দেবর হাবিবুর রহমান। ভাইকে বাঁচাতে বোন এগিয়ে আসলে তার উপরও হামলা চালানো হয়। ভাই ও ভাবির হামলায় ভাই বোন আহত হলেও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাবিবুর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে চিকিৎসা নিয়ে গত বুধবার ভাই ও ভাবিকে অভিযুক্ত করে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হাবিবুর রহমান।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এস আই রতন লাল বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।





























