০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

  • Update Time : ০৪:০৬:০১ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ভূমি সংক্রান্ত বিরোধ নিয়ে বড় ভাইয়ের হামলায় এক আনসার সদস্য নিহত হয়েছেন হবিগঞ্জ সদর উপজেলা পইলে। এতে আহত হয়েছেন আরও চারজন। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে। নিহত ব্যক্তির নাম সঞ্জব আলী (৪০)। সে হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের দালানহাটি গ্রামের সিরাজ মিয়ার ছেলে। সে বাংলাদেশ আনসার ভিডিপির সদস্য। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পৈতৃক সম্পত্তি নিয়ে নিহত আঞ্জব আলী ও তার বড় ভাই তৈয়ব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই ভাইয়ের তর্ক রূপ নেয় হাতাহাতিতে। এক পর্যায়ে দুই ভাইয়ের স্ত্রী ও ছেলে মেয়েরা সংঘর্ষে জড়িয়ে পরেন। এতে সঞ্জব আলী ও তার ভাই তৈয়ব আলীসহ পাঁচজন আহত হন। স্থানীয় ময়মুরব্বিরা সংঘর্ষ নিয়ন্ত্রণ করে সঞ্জব আলীসহ বাকি আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সঞ্চব আলী মারা যান। খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। এর মধ্যে তৈয়ব আলী পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি রয়ছেন। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, ‘কি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয়েছে তা এখনও নিশ্চিত জানা যায়নি। তবে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তবে তৈয়ব আলী হাসপাতালে চিকিৎসাধিন থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। সে সুস্থ হলেই মূল কারণ জানা যাবে।’।তিনি বলেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

Update Time : ০৪:০৬:০১ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১