০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বড়লেখা পৌর নির্বাচনে ৩৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

  • Update Time : ১২:৩৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রদিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এসময় উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান উপস্থিত ছিলেন।

জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম মোবাইল ফোন প্রতীক পেয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোট গ্রহণ করা হবে। বড়লেখা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৫ হাজার ৪৪৩ জন ভোটার রয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বড়লেখা পৌর নির্বাচনে ৩৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

Update Time : ১২:৩৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০