বড়লেখায় রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
- Update Time : ০৮:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
এ.জে লাভলু :: দেশব্যাপী দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, অশ্লীলতা ও মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় খেলাফত মজলিস মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ মে) জোহরে নামাজ শেষে বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়।
মিছিলটি পৌরশহর প্রদক্ষিণ করে মসুদ আলী ট্রেড সেন্টারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এতে খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ খায়রুল ইসলাম পরিচালনায় বক্তব্য রাখেন- খেলাফত মজলিস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও. আব্দুল খালিক, সহ-সাধারণ সম্পাদক ইউপি সদস্য ফয়ছল আলম স্বপন, মাও. ফখরুল ইসলাম সোহাগ, উপজেলা বায়তুলমাল সম্পাদক মনসুর আহমদ, ছাত্র মজলিস বড়লেখা উপজেলা সভাপতি এনামুল হক, খেলাফত মজলিস বড়লেখা ছাত্রকল্যাণ সম্পাদক মাও. আব্দুল করিম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ হাবিবুর রহমান, হাজী সামছুল ইসলাম প্রমুখ।



















