০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিটিশ রানীর বিশেষ সম্মাননা পেল বাংলাদেশী এসোসিয়েশন সুইন্ডন

  • Update Time : ০৭:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: কমনওয়েলথ ডাইসপোরা কমিউনিটির কৃতিত্ব উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্রিটিশ রানী এলিজাবেথ এর সম্মাননা পেয়েছে বাংলাদেশী এসোসিয়েশন সুইন্ডন। গত ১৪ ফেব্রুয়ারি বুধবার বার্কিংহাম প্যালেসে এই সম্মাননা জানানো হয়।

ব্রিটেনে বসবাসরত কমনওয়েলথ ভুক্ত দেশ সমূহের নাগরিক, কমিউনিটি সংগঠন, ব্যবসায়ীদের যারা নিজ কমিউনিটির পাশাপাশি অন্যান্য কমিউনিটিতে অবদান রাখছেন, তাদেরকে বিশেষ অবদানের জন্য ব্রিটিশ রানীর উদ্যোগে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবার অন্যান্য সংগঠনের মধ্যে বাংলাদেশী কমিউনিটি সংগঠন ‘বাংলাদেশ এসোসিয়েশন সুইন্ডন’ নিজ কমিউনিটি ও অন্যান্য কমিউনিটির মানুষের জন্য কাজ করায় এই সম্মাননা জানানো হয়। সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আকিক এফ রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী।

এসময় ব্রিটিশ রানীসহ উপস্থিত ছিলেন প্রিন্স অফ ওয়েলস, ডাচেচ অফ কর্নওয়াল, ডাচেচ অব গোস্টার, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, ফরেন সেক্রেটারী বরিস জনসনসহ কমনওয়েলথ ভুক্ত দেশ সমূহের কুটনীতিকরা।

এদিকে ওয়ানবাংলা নিউজের সাথে আলাপকালে এনামুল হক চৌধুরী জানিয়েছে, উক্ত অনুষ্ঠানে কয়েক মিনিট ব্রিটিশ রানীর সাথে কথা বলা সুযোগ হয়েছে। তিনি বাংলাদেশী কমিউনিটির ভূয়শী প্রশংসা করেছেন। তিনি বলেন এ সম্মাননা শুধু ‘বাংলাদেশী এসোসিয়েশন সুইন্ডন’ এর নয়। এটি প্রতিটি ব্রিটিশ বাংলাদেশীদের। তিনি এ সম্মাননা পাওয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ব্রিটিশ রানীর বিশেষ সম্মাননা পেল বাংলাদেশী এসোসিয়েশন সুইন্ডন

Update Time : ০৭:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৮