০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যারিস্টার তাপসের পদত্যাগপত্র গ্রহণ করেনি আওয়ামী লীগ

  • Update Time : ০৩:৫২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপির পদত্যাগপত্র গ্রহণ করেনি আওয়ামী লীগ। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর একটি পদত্যাগপত্র পাঠান। কিন্তু আওয়ামী লীগ তা গ্রহণ করেনি বলে জানিয়েছেন দলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শম রেজাউল করিম।

তিনি জানান, ব্যারিস্টার তাপস পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। তবে পার্টির সিদ্ধান্ত ও সকলের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সচিব হিসেবে বহাল থাকছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সরকার সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ ১৪টি পদের মধ্যে মাত্র ৪টিতে জয়লাভ করে। আর বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সভাপতি-সম্পাদকসহ ১০টি পদে জয়লাভ করেন। নির্বাচনে সমন্বয় পরিষদের পরাজয়ে ব্যারিস্টার তাপস এ সিদ্ধান্ত নেন বলে একাধিক সূত্র জানায়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ব্যারিস্টার তাপসের পদত্যাগপত্র গ্রহণ করেনি আওয়ামী লীগ

Update Time : ০৩:৫২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮