০৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদ বন্ধসহ ন্যায্য ভাড়া ও রেশনিং চালুর দাবি

  • Update Time : ০৬:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারি ২০২৪
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ব্যাটারি চালিত রিকশা-ভ্যান উচ্ছেদ বন্ধ এবং দ্রব্যমূল্য কমানো, বর্তমান বাজারদরের সমন্বয় করে রিকশা ভাড়া পুণঃনির্ধারণ, রিকশা ও ভ্যান শ্রমিকসহ শ্রমজীবী জনগণের জন্য স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় সকল জিনিষপত্রের রেশনিং চালুসহ ৭ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন।

আজ সোমবার দুপুরে শহরের চৌমুহনাস্থ কার্যালয় থেকে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড সহকারে এক মিছিল শুরু করে চৌমুহনা, কোর্ট রোড প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে। জেলা রিকশা শ্রমিক ইউনয়িনের সভাপতি মোঃ সোহেল মিয়া, সাধারণ সম্পাদক দুলাল মিয়ার নেতৃত্বে এক প্রতিনিধিদল জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর নিকট স্মারকলিপি প্রদান করে রিকশা শ্রমিকদের সমস্যা সংকটের কথা তুলে তা সমাধানের দাবি জানান। এর আগে স্মারকলিপির কপি পৌর মেয়রের কাছেও হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় রিকশা-ভ্যান শ্রমিকরা প্রতিদিন গভীর রাত পর্যন্ত প্রখর রোদ ও ঝড়বৃষ্টির মধ্যে অমানুষিক পরিশ্রম করে রিকশা-ভ্যান চালিয়ে দুঃখ কষ্টের জীবন জীবিকা নির্বাহ করতে বাধ্য হচ্ছেন। গ্রাম্য জোতদার মহাজনের শোষণে জমি-জমা হারিয়ে জীবিকার তাগিদে শহরে রিকশা-ভ্যান চালিয়ে যাত্রী সাধারণের সেবা প্রদানের মাধ্যমে জীবন ও জীবিকা রক্ষার সংগ্রামে লিপ্ত। তার উপর চাল, আটা, ডাল, তেল, লবন, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যের লাগামহীন অব্যাহত ঊর্ধ্বগতির বাজারে রিকশা-ভ্যান শ্রমিকদের জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে। এরকম সময়ে শহরে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান উচ্ছেদ তৎপরতা শ্রমিকদের আরও দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে। অথচ গত ৪ এপ্রিল/২০২২ উচ্চ আদালতের এক রায়ে মহাসড়কে ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করা হলেও আ লিক সড়কে ও শহরের মধ্যে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান চলাচলে কোন নিষেধাজ্ঞা প্রদান করা হয়নি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদ বন্ধসহ ন্যায্য ভাড়া ও রেশনিং চালুর দাবি

Update Time : ০৬:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারি ২০২৪