ব্যাগের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার
- Update Time : ০৭:১৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সেই ব্যাগ ভাসছিলো হাওরে পানিতে। আজ রবিবার (১৫ মে) সকাল ১১টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামের সাবেক মেম্বার মহরম আলীর দোকানের পিছন দিকে বাঁচাতইল হাওর থেকে সেই মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করে গোলাপগঞ্জ থানা পুলিশ। জানায় গেছে, বাঁচাতইল হাওরের পানিতে একটি প্লাস্টিকের ব্যাগ ভাসতে দেখে স্থানীয়রা কালাকোনা গ্রামের সাবেক মেম্বার মহরম আলীর দোকানের পিছন দিক থেকে সেই ব্যাগ পাড়ে তুলে এর ভেতর এক নবজাতকের লাশ দেখতে পানে। তারা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিলে গোলাপগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ভেসে আসে একটি অজ্ঞাত নবজাতক মেয়ে শিশুর মরদেহ। স্থানীয়রা সকাল ১০ টার দিকে পানিতে একটি প্লাস্টিকের ব্যাগ ভেসে আসতে দেখেন। এসময় তারা ব্যাগটি ডাঙ্গায় তুলে খুলে দেখেন অজ্ঞাত মেয়ে শিশুর মরদেহ। স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া শিশুটির মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম জানান, ওই শিশুর মরদেহ উদ্ধারের পর ওসমানীতে পাঠানো হয়েছে। শিশুটির দেহের ডিএনএসহ বিভিন্ন স্যাম্পল সংগ্রহ করা হবে।


























