০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়ানো হচ্ছে: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

  • Update Time : ০৫:১৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: দেশকে বিশৃঙ্খলা করতে ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, বোমা মেরে, অসত্য প্রচার করে কিছু মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। কিছুদিন আগে গুজব ছড়িয়েছিল ব্যাংকে টাকা না। কি ভয়ংকর ষড়যন্ত্র, কচু পাতার পানির মতো। যদি সকল ব্যাংকে মানুষ হাজির হয়ে যেতো। সংস্থাগুলো ধ্বংস হয়ে যেতো। মানুষ যায় নাই। বিশ্বাস ছিল শেখ হাসিনার প্রতি, বিশ্বাস ছিল সরকারের প্রতি। তিনি বলেন, কোনো সংঘাত না, বিবাদ না। এতে ক্ষতি হবে। সমাজে স্থিতিশীলতা ধরে রাখতে হবে। সমাজে বিশৃঙ্খলা হলে আমাদের উন্নয়ন সরকার করতে পারবে না, এনজিওরাও পারবে না। আজ রবিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন আয়োজিত ‘জলবায়ূ পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের’ উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন মন্ত্রী। এসময় সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহিদা ফিজ্জা কবীর, শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ্জামানসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়ানো হচ্ছে: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

Update Time : ০৫:১৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২