০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই, সুনামগঞ্জ সীমান্ত থেকে জনি গ্রেফতার
- Update Time : ০১:৩০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় সিলেট সীমান্ত এলাকা থেকে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জনি মিয়া (৩৫) ওই ইউনিয়নের বড়ছড়া গ্রামের গণি মিয়ার ছেলে। জনি রাজধানী ঢাকার তুরাগ এলাকায় ‘ডাচ-বাংলা ব্যাংকের’ টাকা বহনকারী গাড়ি আটকে প্রায় ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী। টেকেরঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. রিপন উদ্দিন জানান, ব্যাংকের টাকা ছিনতাইয়ের মামলার পরোয়ানাভূক্ত আসামী জনি মিয়া। সে টেকেরঘাট সীমান্ত এলাকায় আত্মগোপনে ছিল। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে।




























