ব্যবসায়ীর বাসায় দুঃসাহসিক চুরি
- Update Time : ০৬:৪৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: এক স্বর্ণ ব্যবসায়ীর বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়ছে। স্বর্ণালংকারসহ নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ এই চোরচক্র। ঘটনাটি ঘটেছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার পর থেকে বিকেল ৪টার মধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ফেঞ্চুগঞ্জবাজারের বক্স ম্যানশনের প্রথম ফ্লোরে (দ্বিতীয় তলা) স্বর্ণ ব্যবসায়ী স্বদেশ চন্দ্র দে’র বাসায়। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফেঞ্চুগঞ্জ বাজারের স্বর্ণ ব্যবসায়ী স্বদেশ চন্দ্র দে জানান, ফেঞ্চুগঞ্জ মধ্য বাজারে বক্স ম্যানশনের প্রথম ফ্লোরে ভাড়া থাকেন তিনি। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ছেলে প্রিয়ন্ত চন্দ্র দে’কে কলেজে পাঠিয়ে স্ত্রী সন্তানরা বাসায় না থাকায় তালাবদ্ধ করে দোকানে আসেন তিনি। অন্য এক বাসায় নিমন্ত্রণ থাকায় দুপুরে বাসায় যাননি স্বদেশ চন্দ্র দে। বিকেল ৪টায় প্রিয়ন্ত চন্দ্র দে কলেজ থেকে ফিরে বাসায় গিয়ে দেখে প্রধান দরজা ও ভিতরের দরজা খোলা। এ সময় বাসার ষ্টীলের আলমারি তছনছ দেখতে পেয়ে বাবাকে খবর দেয় প্রিয়ন্ত। স্বদেশ চন্দ্র দে আরো বলেন, ‘বাসায় ফিরে এমন অবস্থা দেখে বাকরুদ্ধ হয়ে যাই। আমার সব সম্বল শেষ হয়ে গেছে। আমি একজন স্বর্ণ ব্যবসায়ী, কি পরিমান স্বর্ণালংকার ও নগদ টাকা ছিল আমার স্ত্রী না আসা পর্যন্ত বলতে পারবোনা।’ এ সময় প্রিয়ন্ত জানায় দুটি তালার মধ্যে একটি তালা পাওয়া গেলেও অপরটি পাওয়া যায়নি। খবর পেয়ে পরিদর্শনে এসে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন।





























