১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাই

  • Update Time : ০৩:৫৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর সুবিদবাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। বিজিত লাল দাস নামের ওই ব্যবসায়ীর অভিযোগ রাতে বাসায় ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত মিলে তাকে মারধর করে সাথে থাকা ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। পুলিশ বলছে তারা ঘটনাটি তদন্ত করে দেখছে। রবিবার দিবাগত রাত পৌণে ১২টার দিকে ফাজিলচিশত এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার বিজিত লাল দাস সুবিদবাজারের এসবি কমিউনিকেশনের স্বত্তাধিকারী। জানা গেছে, বিজিত লাল দাস ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফিরছিলেন। ফাজিলচিশত এলাকায় আসার পর ৭-৮ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার গতিরোধ করে। পরে তাকে মারধর করে সাথে থাকা ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাই

Update Time : ০৩:৫৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫