বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সুনামগঞ্জ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ও শান্তিগঞ্জ কাজী সমিতির শোক
- Update Time : ১২:২৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ও শান্তিগঞ্জ কাজী সমিতির নেতৃবৃন্দ। শোকবার্তায় সুনামগঞ্জ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ও শান্তিগঞ্জ উপজেলা কাজী সমিতির নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বিশেষ করে গণতন্ত্র পুনরুদ্ধার,শান্তি প্রতিষ্ঠা, আর্থসামাজিক উন্নয়নে অদম্য সাহস, অবিস্মরণীয় ধৈর্য, অতুলনীয় ত্যাগ এবং নারী শিক্ষা ও নারী উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপসমূহ স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনসহ সকল মহলে এক শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। কিডনি, হৃদরাগে এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত প্রায় এক মাস যাবত তিনি ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। নেতৃবৃন্দরা হলেন- সুনামগঞ্জ জেলা মুসলিম নিকাহ রেজিষ্টার সমিতির সভাপতি কাজী মাওলানা আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক কাজী মাওলানা ফখর উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলান আবুনুর মো. নুরুল আজিজ চৌধুরী, শান্তিগঞ্জ কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা মো. আইয়ূব আলী, সহ সভাপতি কাজী মো. নুরুল হক, কাজী মাওলানা মাসুক আহমদ সহ জেলা ও উজেলার নেতৃবৃন্দ প্রমূখ।























