বৃষ্টির সময় যে সব দোয়া পড়া সুন্নাত : শাহ মমশাদ আহমদ
- Update Time : ০৩:৪৮:২২ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘দুই সময়ের দোয়া কখনও ফিরিয়ে দেওয়া হয় না। এক- আজানের পরে করা দোয়া। আর দুই- বৃষ্টির সময় করা দোয়া।’ (মুসতাদরাক আল-হাকীম)
★বৃষ্টি শুরু হলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কল্যাণ ও উপকার পেতে ছোট্ট একাটি দোয়া বেশি বেশি পড়তেন। اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا অর্থ : ‘হে আল্লাহ! আপনি মুষলধারায় যে বৃষ্টি দিচ্ছেন, তা যেন আমাদের জন্য উপকারি হয়।'(বুখারী,নাসায়ী)
★ঝড়-বৃষ্টির ভারি বর্ষণের ক্ষতি থেকে বেঁচে থাকতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দোয়া করাও সুন্নাত।
দীর্ঘ এক হাদিসে এসেছে, প্রিয়নবী সঃ অতি বৃষ্টির ক্ষতি থেকে রক্ষায় নিম্ন দোয়া পাঠ করেছেন। اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظِّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
অর্থ : ‘হে আল্লাহ! আমাদের আশে পাশে, আমাদের উপর নয়। হে আল্লাহ! টিলা, মালভূমি, উপত্যকায় এবং বনভূমিতে বর্ষণ করুন।(বুখারী)
★বৃষ্টি চলাকালীন বজ্রপাত থেকে বাঁচতে ইসতেগফার ও দোয়া করা সুন্নাত। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাঁর বাবা থেকে বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বজ্রের শব্দ শুনতেন বা বিদ্যুৎ চমক দেখতেন তখন সঙ্গে সঙ্গে বলতেন-
اَللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ وَ لَا تُهْلِكْنَا بِعَذَابِكَ وَ عَافِنَا قَبْلَ ذَلِكَ
অর্থ : ‘হে আমাদের প্রভু! তোমার ক্রোধের বশবর্তী হয়ে আমাদের মেরে ফেল না আর তোমার আজাব দিয়ে আমাদের ধ্বংস করো না। বরং এর আগেই আমাদের ক্ষমা ও নিরাপত্তার চাদরে ঢেকে নাও। (তিরমিজি)। এছাড়া বজ্রপাতের সময় অধিক হারে নিম্ন তাসবীহ আদায়ের বর্ননা একটি দুর্বল সনদে প্রমাণিত। سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
(মুসান্নেফে আবি শায়বা)
★উপকারি বৃষ্টির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করা।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, ‘যে ব্যক্তি (বৃষ্টির পর কৃতজ্ঞতা জ্ঞাপন করে) এই দোয়া পাঠ করে, সে আমাকে বিশ্বাস করে আর তারকার শক্তিতে অবিশ্বাস করে। مُطِرْنا بِفَضْلِ اللهِ وَرَحْمَتِه
অর্থ : ‘আমরা আল্লাহর দয়া ও করুণার বৃষ্টি লাভ করেছি।’ (বুখারি ও মুসলিম) আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বৃষ্টির সময় ও বৃষ্টি পরবর্তী সময়ে করণীয়গুলো যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।



















