বীর মুক্তিযোদ্ধা মরহুম ফজলুর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ
- Update Time : ০৩:৫১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর ৯ নং ওয়ার্ড আখালিয়াঘাট ফজলুর রহমান ভিলা দালান বাড়িতে শুক্রবার (২৮ মার্চ) বিকেলে মুক্তিযোদ্ধা মরহুম ফজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সিলেট মহানগর কৃষক দলের সহ সভাপতি আনোয়ার হোসেন ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাইফুল আলমের যৌথ পরিচালনায় সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি ইমদাদ হোসেন চৌধুরী, বিশেষ অতিথি আলহাজ্ব শহিদ আহমদ, টুকের বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান
সানাউল হক সানা, সিনিয়র সদস্য ৯ নং ওয়ার্ড বিএনপির
শাহজাহান মিয়া, ৩৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক
আবুল কালাম আজাদ, পঞ্চায়েত কমিটির সভাপতি ও মসজিদ কমিটির মুতাওয়াল্লি এডভোকেট আজমল হোসেন বাপ্পু দত্ত, মইনুল ইসলাম, এস এম শাহজাহান, মেহেদী হাসান নিজাম, জমির আলী, আকরাম হোসেন মারুফ, মাহমুদ খান, মানিক মিয়া, সৈয়দ রুমান, আমিনুর রশিদ, রেজওয়ান আহমদ রনি, ছাব্বির আহমদ জীবন, সুয়েব আহমেদ প্রমূখ।




























