০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- Update Time : ০৩:১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় লকডাউনের সময় সরকারের দিকনির্দেশনা অমান্য করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার(২৭ জুলাই) উপজেলার বুল্লা ইউনিয়নে বুল্লা গ্রামে জালু মিয়ার ছেলে খোকন মিয়ার বিয়ের বৌভাত অনুষ্ঠান আয়োজন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বৌভাতের খাবার সামগ্রী এতিম খানায় পাঠিয়ে দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।





























