০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে করলেন তাসকিন

  • Update Time : ০৫:৪৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :: বাংলাদেশেল জাতীয় ক্রিকেট দলে নাম লেখানোর পর থেকে পেসার তাসকিন যেন তরুণীদের কাছে ‘ক্রাশ’-এ পরিণত হয়েছেন । তাকে নিয়ে অনেকের মনে হাজারো জল্পনা কল্পনা। তবে সেসব তরুণীদের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিয়েটা সেরেই ফেলেছেন তাসকিন। ছোটবেলা থেকে বেড়ে ওঠা সেই দীর্ঘ প্রেমের সফল পরিণতি হলো মঙ্গলবার রাতে। দক্ষিণ আফ্রিকা সিরিজে যাওয়ার আগেই বাগদান। আর ফিরেই ‘কবুল’ বলে বিয়ে করলেন সৈয়দা রাবেয়া নাঈমাকে।

তাড়াহুড়ো করে বিয়ের এ আয়োজন প্রসঙ্গে গণমাধ্যমে তাসকিনের বাবা আবদুর রশিদ বললেন, মেয়ে আগে থেকেই পছন্দ করা ছিল। কিন্তু হঠাৎ করেই বিয়ের আয়োজন করতে হলো। পরে সুবিধাজনক সময়ে বড় করে অনুষ্ঠান করব।
বিয়েতে সতীর্থদের দাওয়াত করেছেন তাসকিন। বিপিএল নিয়ে ব্যস্ততা থাকায় বেশির ভাগ খেলোয়াড়ই উপস্থিত হতে পারেননি অনুষ্ঠানে। তবে মাশরাফি বিন মুর্তজা গিয়েছিলেন তার পরিবারকে নিয়ে। মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিয়ে করলেন তাসকিন

Update Time : ০৫:৪৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭