০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের ১৯ দিনের মাথায় করোনায় প্রবাসী যুবকের মৃত্যু

  • Update Time : ০৪:০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: হাতে এখনো মেহেদী রঙ লেগে আছে। মাত্র ১৮ দিনের দাম্পত্য জীবন তার। নতুন জীবনের স্বাদ উপভোগ করতে দিল না মহামারী করোনা ভাইরাস। মরণব্যাধি এই ভাইরাস কেড়ে কাওসার আহমদ এর প্রাণ। নিহত কাওসার আহমদ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা গ্রামের বাসিন্দা ও দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে সিলেট মাউন্ট এডোরা হসপিটালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।মঙ্গলবার এশার নামাজের পরে তুরুকখলা ঈদগাহ মাঠে স্বাস্থ্যবিধি মেনে কাওছারের জানাযার নামাজ অনুষ্ঠিত ও পরে পারিবারিক করবস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাওছার আহমদের মা-বাবাসহ পরিবারের সবাই কানাডায় বসবাস করেন। তবে তিনি যুক্তরাজ্যের ওয়ালসল শহরে থাকতেন। মাত্র দুই মাস আগে কাওছার সে দেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান। মাসখানেক আগে তিনি দেশে আসেন এবং মাত্র ১৮ দিন আগে তাঁর বিয়ে সম্পন্ন হয়। এরই মাঝে শারীরিক করোনার উপসর্গগুলো দেখা দিলে কাওছার নমুনা পরীক্ষার জন্য দেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি সিলেট মাউন্ট এডোরা হসপিটালে ভর্তি হন এবং মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কাওছার মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিয়ের ১৯ দিনের মাথায় করোনায় প্রবাসী যুবকের মৃত্যু

Update Time : ০৪:০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০