০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেফতার

  • Update Time : ০৪:৫১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিয়ানীবাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে উপজেলার চারখাই থেকে মামুন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ । সে জকিগঞ্জ উপজেলার বাটইশাল এলাকার মোতাহার আলীর ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, মৌসুমী (ছদ্মনাম) নামের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে কানাইঘাট উপজেলায় নিয়ে বিভিন্ন স্থানে রাত্রিযাপন করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত মামুন। এরপর গত ২১ আগষ্ট ভিকটিমের মা বাদি হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন। সে দীর্ঘদিন ধরে আত্মগোপন করে পলাতক ছিল। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাতে চারখাই থেকে অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়। তিনি জানান, মঙ্গলবার সকালে আসামীকে কোর্টে আদালতে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেফতার

Update Time : ০৪:৫১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০