০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
- Update Time : ১২:৪৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বিয়ের প্রলোভনে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে বরিশালের আগৈলঝাড়ায়। শনিবার রাতে আগৈলঝাড়া থানায় মামলা দায়েরর পরপরই পুলিশ অভিযুক্ত ধর্ষক মুদি ব্যবসায়ী মিহির শিকারীকে গ্রেফতার করেছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ এবং নির্যাতিতা ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেলে পাঠায় পুলিশ। আগৈলঝাড়া থানার ওসি গোলাম সরোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ওই উপজেলার বাকাল ইউনিয়নের বড়মগড়া গ্রামের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে মুদী দোকানী মিহির। স্কুলছাত্রী বিয়ের জন্য মিহির শিকারীকে চাপ দিলে সে তাকে বিয়ে করতে অস্বীকার করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে গত শনিবার রাতে থানায় মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেফতার করে।





























