বিয়ের আশ্বাসে চাচাতো বোনকে ধর্ষণ!
- Update Time : ০৩:৫৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে চাচাতো বোনকে ধর্ষণের মামলায় মো. বশির মীর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ পটুয়াখালীর গলাচিপায়। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী তরুণী নিজে গলাচিপা থানায় বশিরের বিরুদ্ধে মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, বশির মীর ও ভুক্তভোগী তরুণী সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন। তারা পাশাপাশি বাড়িতে থাকত। এরই পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিভিন্ন সময় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করে বশির। ধর্ষণের শিকার তরুণী বলেন, বশিরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সে সূত্রে বিয়ের আশ্বাসে বিভিন্ন সময় ধর্ষণ করে। লোকলজ্জায় কিছু বলতে পারিনি। ১০ অক্টোবর রাতে বশিরের ঘরে পাওনা টাকা আনতে গেলে সে আবারো ধর্ষণ করে। বিষয়টি বশিরের পরিবারকে জানালেও কোনো লাভ হয়নি। গলাচিপা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় ওই তরুণী মামলা করেছেন। মামলার পর ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।





























